top of page

Books

হে চিরসারথি

গল্প সংকলন

প্রকাশক: গুরুচণ্ডা৯

এই কাহিনীগ্রন্থটির সেই প্রাণ, সেই পরশমণি এই দেশের মানুষ, মানুষের মান-অভিমান। এই গল্পগ্রন্থটিতে রয়েছে মানুষেরই চাওয়া পাওয়া, সুখ দুঃখের কথামালা। গল্পগুলি আবর্তিত হয়েছে ভিন্ন কালমাত্রায়, ভারতীয় উপমহাদেশের ভিন্ন ভিন্ন রাজ্যের আবহে। তাঁর কাহিনীর পটভূমিকা তাদের নিয়ে যায় অচেনা সব অন্দরমহলে। গল্পগুলো ঘুরে বেড়ায় সহ্যাদ্রির মেঘে ঢাকা মহারাষ্ট্রের আরব সাগরের তীরে। গল্পের সঙ্গে সঙ্গে পাঠক ঘুরে বেড়ান দেশের প্রান্তে, কর্ণাটক থেকে হিমাচলপ্রদেশ।

প্রকাশ: ২০২৬ মূল্য: ২২২

1777101511.png

ইরাবান

উপন্যাস

প্রকাশক: অন্তরীপ

‘ইরাবান’ অর্জুনের অনাদৃত সন্তান, অথচ তার আত্মবলিদানেই পিতৃকুলের জয়লাভের পথ প্রশস্ত হয়। তাকে নিয়ে শ্রীকৃষ্ণের চাতুরী এবং রাজনীতির ধুরন্ধর চাল আমাদের মনে করিয়ে দেবে একালেও সদালভ্য রাজনৈতিক হীনতা। কী করে সেই জাল কাটিয়ে মৃত্যুর পরেও নারীস্বভাবাদের হৃদয়সম্রাট হয়ে উঠল তরুণ কুমার ইরাবান— সেই আখ্যান বিধৃত হয়েছে এই উপন্যাসে।

প্রকাশ: ২০২৫ মূল্য: ২৮০

1777101170.png

বাদালক্ষী ও মনবাঘা

উপন্যাস

প্রকাশক: সায়ন্তন

রাজনৈতিক চক্রব্যূহে জর্জরিত, পলাতক এক শহুরে শিক্ষিত যুবকের একমাত্র আশ্রয় হয়ে ওঠে ম্যানগ্রোভ অরণ্য। নিজের স্বাচ্ছন্দ্য ছেড়ে কীভাবে বেঁচে থাকে সেই যুবক? কীভাবেই বা জীবিকা নির্বাহ করে? সে কি মেনে ও মানিয়ে নিতে পারে তার এই জঙ্গল-যাপন? নাকি বাদাবনে সে খুঁজে পায় কোনও এক বাদালক্ষ্মীকে?

প্রকাশ: ২০২৫ মূল্য: ৩০০

1777315342.png

খাঁচার ভিতর অচিন পাখি

উপন্যাস

প্রকাশক: গুরুচণ্ডা৯

আসলে রাষ্ট্র ততটা বদলায়নি, যতটা আমরা বদলে গেছি। যে মস্তিষ্কগুলো চিন্তাভাবনা করত, এখন টিভির সান্ধ্যকালীন খেউড়কেই রাজনীতি ভাবে। মিডিয়াই আপনার জগতের জানলা, তাই জানলা দিয়ে কী দেখা হবে, সেটা তারাই ঠিক করবে। কারণ মস্তিষ্কই কুয়াশায় ঢেকে আছে। তাই এই উপন্যাস, দস্তুরমতো রাজনৈতিক, কিন্তু সেটা টিভির রাজনীতি না। জেলের গরাদের ভিতর যে অচিনপাখিরা আছে রাষ্ট্রীয় নিপীড়ন এবং হিংস্রতার জগতে, তাদের নিয়ে লেখা।

প্রকাশ: ২০২৫ মূল্য: ১৯৯

1777117374.png

ধূসর মেয়েদের কাহিনি

গল্প সংকলন

প্রকাশক: ছাপাখানা

গল্প নয় তো, এ তো সত্য যাপনের চলচিত্র। নারীদের ছাই চাপা ধিক ধিক আগুনের দিনলিপি।

ধূসর মেয়েদের কাহিনি ‘বারোটি ধূসর জীবনের ছবি। তাদের ধাম ভিন্ন। নাম ভিন্ন। এক হল তাদের তোলপাড় করা মন, বেদনা আঁকা শরীর, হাহাকার, প্রেম, উপলব্ধি।

প্রকাশ: ২০২৫ মূল্য: ২২২

1777315245.png

একটি মৃত্যু ও পুনর্জন্ম

উপন্যাস

প্রকাশক: পরম্পরা

এই উপন্যাসটি বিখ্যাত প্রত্নবিদ ননীগোপাল মজুমদারের জীবন ও রহস্যজনক মৃত্যুর উপর আধারিত। 

মহেঞ্জোদারো ও সিন্ধুপ্রদেশের অনেকগুলি চালকোলিথিক সাইটের খননকার্যের সঙ্গে যুক্ত শ্রদ্ধেয় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী এনজিএম নামে খ্যাত ননীগোপাল মজুমদার ছিলেন অবিভক্ত ভারতের প্রথম সারির একজন প্রত্নতাত্ত্বিক। তাঁর স্বল্প জীবনে খ্যাতির শিখরে উঠেছিলেন এনজিএম। কিন্তু এক রহস্যাবৃত নিষ্ঠুর মৃত্যু তাঁর সব কীর্তিকে নিশ্চিহ্ন করে দেয়।

প্রকাশ: ২০২৫ মূল্য: ২৭৫

1777315869.png

রেশম কীটের গান

উপন্যাস

প্রকাশক: অনুষা পাবলিশিং হাউস

রেশমকীটের গান বইটি একবার পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত দম আটকে রাখতে হয়। বাংলার রেশম শিল্পীদের নাম ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। রেশম শিল্পের তাঁতিরা যেভাবে কাপড়ের উপর সূক্ষ্ম নকশা বুনতেন লেখিকা রেশমকীটের গান বইটিতে সেভাবে তাঁর কলমের আঁচড়ে যেন নকশা বুনেছেন।

রেশম শিল্পীদের উপর ইংরেজ সরকারের অত্যাচারের কাহিনী এই বইয়ের মুখ্য বিষয়।

প্রকাশ: ২০২৫ মূল্য: ২৫০

1777314654.png

রসিকার ছেলে

উপন্যাস

প্রকাশক: গুরুচণ্ডা৯

রসিকার ছেলে উপন্যাসটি না কোনও ব্যক্তি মানুষের জীবনী, না পুরোপুরি কাল্পনিক গল্পকথা। যদি একে মনে হয় আত্মজৈবনিক, তাহলে সে জীবন কোনো এক ব্যক্তিমানুষের নয়। কয়েকদিন আগের খবরের কাগজে কেন্দ্রীয় মন্ত্রীর বয়ানে গত তিন বছরে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে ৩৫,৫৯০ জন এসসি এসটি আত্মঘাতী ছাত্রদের কথা বলা হয়েছে, তাদের সকলের জীবনের হাসি কান্না, অপমান, শূন্যতা আর বিচ্ছিন্নতার খতিয়ান!

প্রকাশ: ২০২৫ মূল্য: ১৯৯

1777315530.png

হননকাল

প্রবন্ধ

প্রকাশক: গুরুচণ্ডা৯

এ এক অদ্ভুত সময়। এ এক হননকাল।  রাজনৈতিক নেতৃত্বে, সম্পূর্ণ পরিকল্পনামাফিক ভাবে নিত্যদিন ধ্বংস করা হচ্ছে, জল, জঙ্গল আবাসভূমি। এ এক অদ্ভুত সময়, যখন সাড়ম্বরে ধ্বংসসাধনের নাম দেওয়া হয়েছে উন্নয়ন, বন্যাকে চিরস্থায়ী করার নাম হয়েছে বন্যানিয়ন্ত্রণ, উচ্ছেদকে বলা হচ্ছে নগরায়ন, আর কর্পোরেট শকুনের নাম বেদান্ত। কিছুটা তথ্য, কিছুটা অভিজ্ঞতা মিলিয়ে-মিশিয়ে তৈরি হয়েছে, উন্নয়নের নিচে যে অন্ধকার, যে ডালে বসে আছি, সেই ডালই কেটে ফেলার বাহারি আহাম্মকির বিজ্ঞাপনের যে আড়ম্বর, নিজের আবাসস্থল নষ্ট করে ফেলার বাহাদুরির যে আস্ফালন, তারই আখ্যান।

প্রকাশ: ২০২২ মূল্য: ১১০

1777315390.png

গুনিন ও বেলেহাঁস

গল্প সংকলন

প্রকাশক: গুরুচণ্ডা৯

গুনিন ও বেলেহাঁস - বৃত্তের পরিধির ধারের লোকজনের গল্প নিয়ে একটি সংকলন। অশান্তিতে ঘর ছাড়া অংক স্যার থেকে শুরু করে সেই মেয়েটি যে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার গাড়িতে উঠে পোষা বেড়ালের জন্য বাড়ি ফিরে আসে, সকলের মধ্যেই ছড়িয়ে থাকে। কিম্বা, শেয়ালমারা বেদে সম্প্রদায়ের দম্পতি, যারা গর্ভিণী শেয়ালের মরদটাকে মেরে মা-শেয়ালের অপেক্ষায় ঝোপের ধারে বসে অথবা গ্রামের একঘরে হয়ে পড়া ছেলেটি, যাকে সবাই গুনিন ভেবে ভয় পায়- এদের সবার মুখে সেই মার্জিনের খুলিছাপ।  গুনিন ও বেলেহাঁস এইসব একাকিত্বের আখ্যান সংগ্রহ।

1777315370.png

প্রকাশ: ২০২৩ মূল্য: ১১০

ফরিশতা ও মেয়েরা

গল্প সংকলন

প্রকাশক: গুরুচণ্ডা৯

দুই নারীর মৃতদেহ একসঙ্গে যেখানে ডুব দেয় অনন্ত বালিখালের গহীনে, যেখানে জলঝাঁঝির বিছানা প্রস্তুত হয়ে থাকে অভ্যর্থনার জন্য, সেই নদীর ধারেই সম্ভবত রাত হলে দেবদাসীর কোলে মাথা রেখে শুয়ে পড়বে মানুষ। গল্পের পর গল্প জুড়ে প্রতিভা সরকার নির্মাণ করে গিয়েছেন এক ঝঞ্ঝাবিক্ষুব্ধ উপমহাদেশের কাহিনী, যার পরতে পরতে মিশে থাকে কারবালার প্রান্তরে রক্তপাত থেকে পরশুরামের কুঠারে জননীর ছিন্নমুণ্ডের উপাখ্যান। সেই উপাখ্যানের গর্ভে জন্ম নেয় দলিত আত্মশক্তি নির্মাণের অধ্যায়, অথবা সোনাগাছির কথকতা। তার সঙ্গে সঙ্গত রেখেই ফরিশতার হাতে হাত রেখে মানুষের দল ঘুরে চলে মালদহ থেকে তামিলনাড়ু হয়ে কাঁসাইয়ের চর পর্যন্ত।

প্রকাশ: ২০২০ মূল্য: ১২৫

1777315294.png

নির্বাচিত গল্প ২৫

গল্প সংকলন

প্রকাশক: সৃষ্টিসুখ

প্রতিভা সরকারের গল্পের সঙ্গে পরিচিত, তাঁরা জানেন কী অনায়াস দক্ষতায় তিনি প্রান্তিক ও নাগরিক জীবনকে সমানভাবে তুলে এনেছেন তাঁর গল্পে। সেখানে যেমন ঠাঁই পায় খালপাড়ের নালায় ডুবতে থাকা মানুষের গল্প বা গণিকালয়ের পশ্বাচার; তেমনই উঠে আসে নাম-না-জানা কোনও গ্রামের ক্ষেতে চাঁদনি রাতে একজোড়া হাতির ভালোবাসাবাসির কাহিনি।  এই সংকলনের ২৫টি গল্পে পাঠক আরও একবার ঝালিয়ে নিতে পারবেন এই পর্যন্ত বাংলা ছোটোগল্পে লেখকের মুনশিয়ানার নজির।

1777314509.png

প্রকাশ: ২০২৪ মূল্য: ২৯৯

সদাবাহার

গল্প সংকলন

প্রকাশক: সৃষ্টিসুখ

লকডাউনে লেখা এই গল্পগুলো সবই সাধারণ মানুষকে নিয়ে লেখা। দধীচির হাড়ে তৈরি আশ্চর্য সব মানুষ, সব প্রতিকূলতার বিরুদ্ধে যাদের লড়াই লাগাতার, যে বাঁচে জীবনের ফাঁকফোকর নিয়েই, মার খেয়ে মার হজম করাই যার ভবিতব্য, অথচ তার মধ্যেও সে ভুলে যায় না প্রতিবাদের ভাষা। তাদের টুকরো টুকরো ছবি সারাক্ষণ উজ্জ্বল থাকবে ও উজ্জীবিত করবে, সেই আশাতেই এটির নাম সদাবাহার, যা আসলে খুব সাধারণ রংবাহারি একটি ফুল, মরশুমি নয়, আর ফোটে বারো মাস, কী গ্রীষ্ম, কী বর্ষা!

প্রকাশ: ২০২২ মূল্য: ১৬০

1777314679.png

কমলেকামিনীর কিসসা

উপন্যাস

প্রকাশক: ছাপাখানা

ইতিহাস, জনশ্রুতি, সমসাময়িক নানা ঘটনার সংস্থানে লেখিকা একথাই প্রতিষ্ঠিত করতে চান যে, রাষ্ট্র বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্ররোচনায় গুপ্তহত্যা শত শত বছর ধরেই অব্যাহত।  এই উপন্যাসে অষ্টাদশ শতকের প্রথমার্ধের ভারতবর্ষের চেহারা- সতীদাহ প্রথা যখন পূর্ণমাত্রায় বিদ্যমান, ঠগীরা যখন উত্তর ও মধ্য-ভারতে গুপ্ত হত্যায় মেতে রয়েছে, সেই সময়কাল থেকে সাম্প্রতিককালের ঘটনা-পরম্পরাকে আশ্চর্য শৈল্পিক নিপুণতায় অন্বিত করেছেন তিনি।

প্রকাশ: ২০২৩ মূল্য: ১৮০

1777314712.png

মেয়েদের কথা

প্রবন্ধ

প্রকাশক: নবজাতক প্রকাশনা

আফগানিস্থান থেকে সিরিয়া হয়ে কাশ্মীরসহ কৃষক আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান সময়ের প্রেক্ষিতে নারীসমাজের উপর আক্রমণ,যন্ত্রণা ও তাঁদের আন্দোলনের কথা নিয়ে প্রতিভা সরকার এর কলমে উঠে এসেছে “মেয়েদের কথা”...

প্রকাশ: ২০২৩ মূল্য: ২০০

1777314481.png

মানসাই

উপন্যাস

প্রকাশক: ছাপাখানা

এক দিকে নকশাল আন্দোলনের আগুন, অন্য দিকে প্রতিবেশী বাংলাদেশের জন্ম, সঙ্গে জরুরি অবস্থার অন্ধকার। এ সবে প্রীতিলতার পরিবারের ভিত গুঁড়িয়ে যায়। অশনি সময় কেড়ে নেয় স্বামী-পুত্র-কন্যাকে। জীবন তা-ও বয়ে চলে। নতুনকে বরণ করে নেন প্রীতিলতা- ঠিক যেন বয়ে চলা মানসাই নদীর মতোই।

প্রকাশ: ২০২৩ মূল্য: ৩০০

1777314538.png

মুঠো-ভরতি নুড়িপাথর (ই-বুক)

গল্প সংকলন

প্রকাশক: গুরুচণ্ডা৯

প্রতিভা সরকারের ‘মুঠো-ভরতি নুড়িপাথর’ এমন এক গল্প সংকলন, যার গল্পগুলো মানুষের পাঁকে ডোবা অন্ধকার জীবন থেকে একইসঙ্গে তুলে আনে অদেখা ব্যথা আর আকাঙ্ক্ষা। খিদে, অবহেলা, নিঃসঙ্গতা—সব কিছুর মাঝখানেও গল্পগুলোয় আছে আশার দীপ্তি, অদম্য টিকে থাকার গান। প্রতিটি গল্প যেন নুড়িপাথরের মতো ক্ষুদ্র অথচ ধারালো—কখনও পায়ের নীচে পড়লে কেটে যায়, রক্ত ঝরে, আবার কখনও হাতের তালুতে তুলে নিলে তার রংরূপ মনের ভিতরে জাগায় অবর্ণনীয় মায়া। বাস্তবের নিষ্ঠুরতা ও কল্পনার মায়াবী আলো মিলেমিশে তৈরি হয়েছে এমন এক আখ্যান, যা পাঠক-হৃদয় ছুঁয়ে হেঁটে যাবে অনেক দূর পর্যন্ত।

প্রকাশ: ২০২৫ মূল্য: ৬০

1777389743.png
badalokhhi
dhusor
rosika
hononkal
gunin
sodabahar
komole
mansai
bottom of page